|
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
সিলেট জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট কমিটি ঘোষণার পর থেকেই দায়িত্বপ্রাপ্ত নেতাদের বিরুদ্ধে নানা ধরণের জালিয়াতি এবং অছাত্রের অভিযোগ উঠে আসছে। আর নানা ধরণের সুবিধা ভোগ করে এমন জালিয়াতিতে মদদ দেয়ার অভিযোগ উঠেছে জেলার শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে।
এরই ধারাবাহিকতায় এবার সদর উপজেলা ছাত্রদলের কমিটি গঠনে জালিয়াতির আশ্রয় নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের পদবঞ্চিত নেতারা। এটাকে দলের জন্য অত্যন্ত লজ্জার বিষয় উল্লেখ করে অছাত্রকে জালিয়াতির মাধ্যমে ছাত্র বানিয়ে যে কমিটি দেয়া হয়েছে তা তৃণমূল ছাত্রদল তা মেনে নেবে না বলেও নেতার সাফ জানিয়ে দিয়েছেন।
এমন জালিয়াতির বিরুদ্ধে এবং অছাত্র দিয়ে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে শুক্রবার শহরতলীর তেমুখী পয়েন্টে মানববন্ধন করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলা বিএনপির অন্যতম ঘাটি। এখানে পরীক্ষিতদের বাদ দিয়ে ব্যক্তি স্বার্থে ছাত্রদলের কমিটি দেয়া হয়েছে। এই কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রদের দিয়ে সর্বজন গ্রহণযোগ্য ছাত্রদলের কমিটি গঠনের আহবান জানান তারা।
সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আনিসুর রহমান আল আমীনের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন- সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও অন্যতম ছাত্রনেতা মো. মিসবাহ সিহাব।
এসময় বক্তব্য রাখেন- সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক গিয়াস উদ্দিন ও অন্যতম ছাত্রদল নেতা আল-বেলাল শিবলু, মিঠু আহমেদ, শাহরিয়ার আল জাকারিয়া , আলী আব্বাস, নুরুজ্জামান কামরান, মেহেদি আনোয়ার গিলমান। উপস্থিত ছিলেন ছাত্রনেতা জুয়েল আহমদ, বাবলু আহমেদ, আসিফ মামুন, মুস্তাকিন আহমদ, জাহাঙ্গীর আহমেদ, মুক্তাদির আল সাকি, মো. নুর উল্লাহ, এহছান আহমেদ, মো. ওলি, জুবেদ, মিলন, আলামিন, রুমান, জাকির, তুফায়েল, মাছুম, জিলানি, তানভির প্রমুখ।
উল্লেখ্য- প্রতারণা, জাল সার্টিফিকেট ও বিবাহিতদের দিয়ে গত ৮ সেপ্টেম্বর সিলেট জেলা ছাত্রদলের বেশ কয়েকটি ইউনিট কমিটি গঠন করা হয়েছে। সদর উপজেলা ছাত্রদলের আহবায়কের নাগরিক সনদ ও একাডেমিক সার্টিফিকেটের সাথে নাম, বাবা-মা কারোর কোন মিল নেই, এমন সংবাদ গণমাধ্যমেও এসেছে। এর প্রেক্ষিতে কমিটি বাতিল চেয়ে আন্দোলন অব্যাহত রেখেছে তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D