১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে আগামী ২৫ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ তিনটি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করা হবে।
বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন।
বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও বিমান কল সেন্টার ০১৭৭৭৭১৫৬১৩-১৬– থেকে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D