কুলাউড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১৬ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

কুলাউড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১৬ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় ইউএনও এবং এসিল্যান্ডের যৌথ অভিযানে বুধবার (২২ জুলাই) এক মোবাইল কোর্টের মাধ্যমে ১৬ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে  কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বুধবার রাতে কুলাউড়া পৌরসভার কোরবানির পশুর হাটে মাস্ক না পরায় ২ জন ক্রেতাকে ২ হাজার টাকা ও গাজিপুর বাজারে ২ ব্যবসায়ীকে সন্ধ্যা ৭ টার পর দোকান খোলার রাখার অপরাধে ২ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

অপরদিকে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম দুপুরে উপজেলা শহরের বাদে-মনসুর এলাকায় এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করা এবং মেয়াদউত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে ৫ টি মামলায় মোট ১২ হাজার ২ শত টাকা জরিমানা করে আদায় করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানার পুলিশ ফোর্স সহায়তা করে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট