সাংবাদিক তাজ উদ্দিনের মাতৃবিয়োগে তুরুকখলা হাড়িয়ারচর যুব সমিতির শোক

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

সাংবাদিক তাজ উদ্দিনের মাতৃবিয়োগে তুরুকখলা হাড়িয়ারচর যুব সমিতির শোক

দৈনিক সিলেটের ডাক এর সাবেক ডেপুটি চীফ রিপোর্টার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ, সিলেট জেলা বারের আইনজীবী মোহাম্মদ তাজ উদ্দিন ও কদমতলীর বিশিষ্ট ব্যবসায়ী হাজী নাসির উদ্দিন এর মাতা হাজী খায়রুন্নেছা আহমেদ এর মৃত্যুতে তুরুকখলা হাড়িয়ারচর এলাকাবাসীর পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এদিকে গভীর শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির সভাপতি হাফিজ মাওলানা সুলাইমান আহমদ, অর্থ সম্পাদক, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফটো সাংবাদিক আব্দুল খালিক। এছাড়াও শোক প্রকাশ করেছেন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট