ছাতকে ভেলা দিয়ে যাবার পথে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

ছাতকে ভেলা দিয়ে যাবার পথে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন নামের একজনের মৃত্যু হয়েছে। আবুল হোসেন (৬৫) নোয়ারাই ইউনিয়নের চরভাড়া গ্রামের আব্দুল আজিজের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাড়ী থেকে কলাগাছের ভেলায় করে মাঠে যাওয়ার পথে বিদ্যুতের লাইনের সাথে তার ভেলার লগি (বাঁশ) স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ছাতকের উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে ওই ব্যক্তি ৭ মেয়ে ও ৪ ছেলে রেখে গেছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট