সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবি, বাবা মেয়ে নিখোঁজ

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২০

সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবি, বাবা মেয়ে নিখোঁজ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শয়তানখালি হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে বাবা ও মেয়ে নিখোঁজ রয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। রোববার দুপুর পর্যন্ত তাদের খোঁজ মিলেনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা গ্রামের সামাল উদ্দিন (২৫) ও তার তিন বছরের মেয়ে তানজিনা আক্তারকে নিয়ে শনিবার রাত ৮টার দিকে পার্শ্ববর্তী জামালগঞ্জের আমানীপুর গ্রামে নিকটাত্মীয়ের বাড়িতে আসছিলেন।

এ সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকার ৬ যাত্রীর মধ্যে চারজন সাঁতরে তীরে ওঠতে সক্ষম হলেও বাবা ও মেয়ে নিখোঁজ থাকেন। স্থানীয়রা তাদের উদ্ধারে চেষ্টা করেও ব্যর্থ হন। রোববার সকালেও স্থানীয়রা আবারও চেষ্টা চালিয়েছেন।

ধর্মপাশা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, বাবা ও মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানান তিনি।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট