সিলেট বিভাগে আরও ৮৯ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

সিলেট বিভাগে আরও ৮৯ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগের ৪ জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৯ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রোববার (১৯ জুলাই) এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁরা শনাক্ত হন। হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের ল্যাবে আজ নমুনা পরীক্ষায় ৮৯ জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। তিনি আরও জানান, নতুন শনাক্ত হওয়া ৮৯ জনের মধ্যে সিলেটের ৫০, সুনাগঞ্জের ৪, হবিগঞ্জের ৮ ও মৌলভীবাজার জেলার ২৭ জন রয়েছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট