১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০
বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন বলেছেন, সেবার ক্ষেত্রে ইসলামী ব্যাংক বাংলাদেশে ব্যাংকিং জগতে অন্যতম মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজ ও রাষ্ট্রকে বিভিন্ন সেবা দিয়ে থাকে। মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করলে সুন্দর সমাজ উপহার দেওয়া সম্ভব।
ইসলামী ব্যাংক শিবগঞ্জ উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইসলামী ব্যাংক সিলেট জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান শিকদার মো: শিহাবুদ্দীনের সভাপতিত্বে ১৯ জুলাই রোববার নগরীর শিবগঞ্জ পয়েন্টে সিলমার্ক টাওয়ারে ইসলামী ব্যাংক শিবগঞ্জ উপশাখার উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক সিলেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশন সৈয়দ মোহাম্মদ নকীব হোসেইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সিলেট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো: মনিরুল ইসলাম। এসময় গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স-এর সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমান পরিচালক মাসুদ আহমদ চৌধুরী, ধন্যবাদ বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও শিবগঞ্জ উপশাখার ইনচার্জ মো: মমিনূর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোজতবা রুম্মান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমদ তারেক, ইসলামী ব্যাংক বিশ^নাথ শাখার এসভিপি মো: শহিদ আহমদ, আম্বরখানা শাখার ভিপি মো: নুরুজ্জামান, সিলেট জোনের এফএভিপি আবুল ফজল খান, জিন্দাবাজার শাখার এফএভিপি এনামুর রহমান প্রমুখ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মো: আব্দুল কাইয়ুম, মোনাজাত পরিচালনা করেন শিবগঞ্জ জামে মসজিদের খতিব মাওলানা এহতেশাম ক্বাসেমী।
সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংক সিলেট জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান শিকদার মো: শিহাবুদ্দীন বলেন, করোনা সংকটকালীন অর্থনৈতিক এই স্থবিরতার সময়ে এই পর্যন্ত ইসলামী ব্যাংক ২৩ হাজার কোটি টাকা রেমিটেন্স সংগ্রহ করেছে। সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রবাসী অধ্যুষিত অঞ্চল সিলেটের শাহজালাল উপশহর সংলগ্ন শিবগঞ্জ পয়েন্টে ইসলামী ব্যাংকের নতুন উপশাখা খোলা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D