শাবির ল্যাবে সিলেট ও সুনামগঞ্জের ৩৩ জন শনাক্ত

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

শাবির ল্যাবে সিলেট ও সুনামগঞ্জের ৩৩ জন শনাক্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট ও সুনামগঞ্জ জেলার আরও ৩৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) নমুনা পরীক্ষায় তাঁরা শনাক্ত হন। সংবাদ মাধ্যমকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক নিশ্চিত করেছেন। তিনি জানান, ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে সিলেটের ২২ জন ও সুনামগঞ্জের ১১ জন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট