১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০
সিলেটের দুই ল্যাবে বৃহস্পতিবার আরও ১৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেলের ল্যাবে ৯৩ জন ও শাবির ল্যাবে ৩৯ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ২৩ জন এবং মৌলভীবাজার জেলার ৩৫ জন রয়েছেন। এর মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন বলেও জানা গেছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানীর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এদিকে একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৬৭ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ৬৯ টি ও সিলেটের ৯২ টি নমুনা মিলে মোট ১৬১ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে আরও ৬টি মিলিয়ে মোট ১৬৭ টি পরীক্ষা করা হলে এই ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
শনাক্ত হওয়া এই ৩৯ জনের মধ্যে সিলেট জেলার ২২ জন ও সুনামগঞ্জের ১৭ জন বাসিন্দা রয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
সব মিলিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৪১৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৩২৫ জন, সুনামগঞ্জে ১২৫৫ জন, হবিগঞ্জে ১০১৮ জন ও মৌলভীবাজার জেলায় ৮১৮ জন।
এদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৪৯৫ জন। এর মধ্যে সিলেটে ৭৩৭, সুনামগঞ্জে ৯০২, হবিগঞ্জে ৪৪৭ ও মৌলভীবাজারে ৪০৯ জন।
বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে মোট মারা গেছেন ১১০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৩, সুনামগঞ্জে ১১, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ৮ জন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D