১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২০
লিভার সিরোসিস-এ আক্রান্ত শাবিপ্রবি অর্থনীতি বিভাগের ১৫ তম ব্যাচের ছাত্র, সিলেট সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ গিয়াস উদ্দিনের চিকিৎসা সহায়তার জন্য ফান্ড রেইজিং ক্যাম্পেইন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এলামনাই এসোসিয়েশন। মঙ্গলবার রাত আটটায় জুম এপের মাধ্যমে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে শাবিপ্রবি ক্যাম্পাসের জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন। বক্তব্য রাখেন দেশে বিদেশে অবস্থানরত বিভিন্ন সময়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের অনেকেই । তারা গিয়াস উদ্দিনের চিকিৎসা সহায়তা ফান্ডে সহযোগিতা প্রদানের জন্য সবাইকে অনুরোধ জানান এবং এ ব্যাপারে তাদের বিভিন্ন তৎপরতার কথা তুলে ধরেন। আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও শাকসু’র সাবেক এজিএস মুসলেহ উদ্দিন খুশবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাসমির রেজা এবং সাংস্কৃতিক সম্পাদক শাহ মোঃ হামজা আনোয়ারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ফরিদ আলম, শাকসু’র সাবেক ভিপি কামরুল কাবেরি, সাবেক জিএস ও সাস্ট ক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাবেক জিএস কবি জিএম হারুনুর রশিদ, এম সি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক তৌফিক ইজদানি, অর্থনীতি প্রথম ব্যাচের ছাত্র খুরশিদ আলম হিটু, কানাডা প্রবাসী রাফিয়া মকবুল, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মকদ্দুস আলী, বৃটিশ আমেরিকা টোব্যাকোর প্রধান অফিসের গ্রুপ হেড অফ রিওয়ার্ড ডেলিভারি সৈয়দ ইমতিয়াজ ফারুক, নিউইয়র্ক প্রবাসী অসীম কুমার সরকার, সুইডেনের লিংশোপিং বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গাজী সালাহ উদ্দিন, অসুস্থ গিয়াস উদ্দিনের সহপাঠী লন্ডন প্রবাসী শাকির আহমদ, সুমন আহমেদ প্রমুখ।
এতে সঙ্গীত পরিবেশন করেন সংস্কৃতি গবেষক টি এম আহমদ কায়সার, অধ্যাপক হিমাংশু সুত্রধর, শিলুর রহমান, চলচ্চিত্র পরিচালক নিশীথ সূর্য, শাহ হামজা আনোয়ার, সাথী রব্বানী, প্রিয়াংকা দাশ তিথি, সুপ্রিয়া দাস, দিমন দেবারী ও শৈলেন চন্দ্র দাস শুভ। স্বরচিত কবিতা পাঠ করেন কবি জিএম হারুনুর রশীদ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী।
উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক ছাত্র , সিলেট সরকারি মহিলা কলেজের প্রভাষক গিয়াস উদ্দিন লিভার সিরোসিস রোগে আক্রান্ত। তার চিকিৎসার দায়িত্বরত ডাক্তার জানিয়েছেন তাঁর লিভার প্রতিস্থাপন করতে হবে। তার চিকিৎসা বাবদ আনুষাঙ্গিক খরচ সহ মোট খরচ হবে প্রায় ৮০ লাখ টাকা। যা এই তরুণ শিক্ষকের পক্ষে জোগাড় করা দুরূহ। তাই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা, তার সহপাঠীরা সহ অনেকেই গিয়াসের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার রাত পর্যন্ত প্রায় ২৬ লাখ টাকা গিয়াস উদ্দিনের একাউন্টে জমা হয়েছে। গিয়াস উদ্দিনের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সহযোগিতার অর্থ নিচের ব্যাংক একাউন্ট, বিকাশ বা রকেটে জমা দেওয়া যাবে।
একাউন্টের তথ্য : হিসাবের নাম- মো: গিয়াস উদ্দিন , হিসাব নম্বর-২০১.১৫১.০০২১৮৬৬, ডাচ বাংলা ব্যাংক, আম্বরখানা শাখা, সিলেট। সুইফট কোড: DBBL BDDH, ব্রাক ব্যাংকের সিলেট শাখায় একই নামে গিয়াস উদ্দিনের ব্যাংক একাউন্ট নাম্বার ৬৩০১১০৪৪১৬৫১৬০০১ রাউটিং নাম্বার ০৬০৯১৩৫৫৩: বিকাশ নং: ০১৩০২২৯৪৯৪৮ (গিয়াসের ব্যক্তিগত বিকাশ) রকেট নাম্বার: ০১৭৮১৬৬৭৭৫৫-২ .

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D