১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০
সিলেট করোনা চিকিৎসায় যুক্ত হচ্ছে আরেকটি হাসপাতাল। সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে নগরীর সুবহানীঘাটের পপুলার হাসপাতালে এই চিকিৎসা সেবার কার্যক্রম শুরু হচ্ছে। আগামি বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হবে বলে সিটি কর্পোরেশনের নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে।
সিলেটে সরকারিভাবে করোনাভাইরাসের রোগীদের প্রথমে চিকিৎসা সেবা শুরু করা হয় নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। পরবর্তীতে সিলেটে এ ভাইরাসে আক্রান্তের রোগী বেড়ে যাওয়ায় ১০০ শয্যার এই হাসপাতালে স্থান সঙ্কুলান হচ্ছিল না। এরপরে সিলেটে বেসরকারিভাবে দক্ষিণ সুরামার নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে শুরু হয় করোনা রোগীদের চিকিৎসা সেবা। সরকারিভাবে খাদিম্পাড়াস্থ শাহপরান হাসপাতালেও ইতিমধ্যে করোনা রোগীদের চিকিৎসা শুরু করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালকেও।
ঠিক এই সময়ে মহামারি করোনায় আক্রান্তদের চিকিৎসায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে যাত্রা শুরু করেছে আরেকটি হাসপাতাল। সুবহানীঘাটস্থ পপুলার হাসপাতালে সিটি কর্পোরেশনের উদ্যোগে এই কার্যক্রম শুরু করা হচ্ছে।
সিসিকের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, ইতিমধ্যে আনুসাঙ্গিক সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। আগামি বৃহস্পতিবার থেকে এই হাসপাতালে রোগী ভর্তি করার কথা নিশ্চিত করেছে ওই সূত্র। প্রাথমিকভাবে ২৫-৩০টি বেডে ভর্তি করা হবে করোনা রোগী। পরবর্তীতে প্রয়োজনানুসারে বেডের সংখ্যা আরো বাড়ানো হবে। এই হাসপাতালে ভর্তিকৃত রোগীদের কাছ থেকে সামান্য পরিমাণ টাকা নেয়া হবে। কিছু ওষুধ দেয়া হবে হাসপাতাল থেকে আর কিছু বহন করতে হবে রোগীদের।
সিসিকের সূত্রটি আরো জানায়, এই হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন রয়েছে। সতরাং করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ করতে কোন সমস্যা হবে না। পার্শ্ববর্তী মানসম্মত একটি হাসপাতাল থেকে রোগীদের উন্নতমানের খাবার সরবরাহ করা হবে। সিলেটের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতা চেয়ে মেয়র আরিফুল হক চৌধুরী রবিবার একটি সভাও করেছেন।
সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সচিব ডা. জাহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D