১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০
আব্দুল খালিক : সিলেট নগরীর দক্ষিণ সুরমার ষ্টেশন রোডস্থ বাবনা পয়েন্টে দুর্বৃত্তদের হামলায় খুন হওয়া সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪৫) এর দাফন সম্পন্ন হয়েছে। ১১ জুলাই শনিবার বাদ আছর খোজারখলা মার্কাস জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মরহুম ইকবাল হোসেন রিপন সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের খোজারখলা পশ্চিম মহল্লা নিবাসী প্রবীণ মুরব্বী আবুল হোসেনের ছেলে।
মরহুমের নামাজে জানাযায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, পূর্বাঞ্চল কমিটির আহবায়ক ও বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শাহজাহান ভূইয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর সভাপতি মোঃ মনির হোসেন সহ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও মুরব্বীয়ান, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজসেবী সহ সর্বস্তরের মুসল্লিগণ অংশ গ্রহণ করেন। জানাযা নামাজে ইমামতি করেন খোজারখলা মার্কাস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হিফজুর রহমান। পরে খোজারখলা পারিবারিক গোরস্থানে মরহুম রিপনের লাশ দাফন করা হয়।
এদিকে শ্রমিকনেতা রিপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শাহজাহান ভূইয়া ও সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনির হোসেন সহ শ্রমিক নেতৃবৃন্দ। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় নেতৃবৃন্দ কান্না জড়িত কণ্ঠে বলেন, একজন সৎ ও নিষ্ঠাবান শ্রমিকনেতা ইকবাল হোসেন রিপন খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনে আওতায় এনে ফাঁসি দেয়ার দাবী জানান।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ১০ টায় ইকবাল হোসেন রিপন ও তার বন্ধু বাবলা আহমদ তালুকদার মোটর সাইকেল যোগে যাওয়ার পথে নগরীর দক্ষিণ সুরমার ষ্টেশন রোডস্থ বাবনা পয়েন্টে দুর্বৃত্তরা ধরালো অস্ত্র দিয়ে হামলা করলে তারা গুরুতর অহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবাল হোসেন রিপন-কে মৃত ঘোষণা করেন। অপর আহত খোজারখলাস্থ মুক্তার আহমদ তালুকদারের পুত্র বাবলা আহমদ তালুকদার চিকিৎসাধীন রয়েছেন।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D