১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০
করোনা চিকিৎসা সমন্বয়ের জন্য সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব লোকমান হোসেন মিয়া শুক্রবার খাদিমপাড়া আইসোলেশন সেন্টার ও দক্ষিণ সুরমায় সদ্য প্রতিষ্ঠিত করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন।
এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বর্তমানে সিলেটে নমুনাজট নেই। কারণ আগে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে দু-শিফটে কাজ করেছিলেন। বর্তমানে তিনটি শিফটে কাজ চলছে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবেও নমুনা পরীক্ষার হার বেড়েছে।
তিনি আরও বলেন, খাদিমপাড়ার এ হাসপাতালটি করোনা হাসপাতাল নয়। এটি একটি আইসোলেশন সেন্টার। এখানে উপসর্গ নিয়ে ব্যক্তিরা আসতে পারেন। এখানে আসলে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।
অন্য একটি সূত্র জানায়, করোনার এই দুর্যোগে সরকারকে সহযোগিতা করার জন্য সিলেট কিডনী ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সচিব লোকমান হোসেন মিয়া। তিনি এ ধরণের সহযোগিতা অব্যাহত রাখার জন্য কিডনী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সভাপতি ডা. জিয়া উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক কর্নেল মো: আব্দুস সালামকে অনুরোধ করেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সিলেটের বিভাগের কমিশনার মশিউর রহমান এনডিসি, জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল এবং কিডনি ফাউন্ডেশনের পরিচালক ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর ডা: কাজী মুশফিক আহমদ, নির্বাহী কমিটির সদস্য ডা. মোস্তাফা শাহজামান চৌধুরী বাহার, সদর উপজেলার নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, হাসপাতালের আরএমও ডা. আবেদা বেগম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D