১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০
৮ জুলাই ২০২০, বুধবার : করোনায় প্রাণ হারালেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীর পিতা, নগরীর দরগা মহল্লার পায়রা ৫৬ নিবাসী আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী (৮০)। বুধবার ভোরে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী ৩ ছেলে, এক মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বুধবার বেলা ২টায় নগরীর মানিকপীর(র.) মাজার সংলগ্ন ময়দানে তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।
মাউন্ট এডোরা হাসপাতালের পরিচালক ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা: আখলাক আহমদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন জানান, কয়েকদিন আগে করোনার উপসর্গ নিয়ে বাবা মুজিবুল হক চৌধুরী ও তার মা ফাতেমা রওশন আরা চৌধুরীসহ হাসপাতালে ভর্তি হন বিএনপির কেন্দ্রীয় ফরেন এফেয়ার্স টীমের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে (এনামুল হক চৌধুরী) ঢাকার এপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। আর তার বাবা মুজিবুল হক চৌধুরীকে মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছিল। বুধবার ভোর রাতে তিনি ইন্তেকাল করেন।
করোনায় আক্রান্ত হয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীর পিতা মুজিবুল হক চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম ইউ জায়গীরদার।বুধবার ৮ জুলাই এক শোক বার্তায় বিএনপির এই নেতা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D