২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে আক্রান্তের পর আবারও নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। বাসায় চিকিৎসা নেওয়া মাশরাফির প্রথম করোনা আক্রান্ত হওয়ার আজ ১৪ দিন। কিন্তু দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করেও পজিটিভ হয়েছেন তিনি। তবে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
এর আগে গা ও মাথা ব্যথা নিয়ে গত ২০ জুন করোনা পজিটিভ হওয়ার ফলাফল আসে মাশরাফির। পরবর্তীতে তার ছোট ভাই মোরসালিন বিন মর্তুজাও করোনায় পজিটিভ হন।
মাশরাফির চিকিৎসার ব্যবস্থাপত্র অবশ্য করে দিচ্ছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন নিয়মিত মাশরাফির খোঁজ রাখছেন।
করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বেশ সক্রিয় ছিলেন মাশরাফি। তিনি তার নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনে দুস্থ-অসহায়দের পাশে অর্থ সহায়তা থেকে শুরু করে চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D