১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, বিশিষ্ট লেখক ও সমাজসেবী ডাঃ এম এ সালাম বুধবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮০)। ডাঃ সালাম দীর্ঘদিন কিডনি ইনফেকশন’সহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে’সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (র.) জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাজা শেষে তাঁকে দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ডাঃ এম এ সালামের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী গভীর শোক প্রকাশ করে তার শোক বার্তায় বলেছেন মরহুম এম এ সালাম ব্যক্তিগত জীবনে খুবই অমায়িক ও সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি অনেক জনপ্রিয় ছোটগল্প লিখেছেন। পত্রিকার কলাম লেখক হিসেবেও সমাজে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও ডাঃ সালাম পায়রা সমাজ কল্যান সংস্হার সাবেক সভাপতি ছিলেন । তিনি দর্শন দেউড়ি ও পশ্চিম আম্বরখানা ব্যবসায়ী সমিতিরও সভাপতি ছিলেন । তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D