মোহাম্মদ নাসিমের মৃত্যুতে প্যানেল মেয়রের শোক প্রকাশ

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে প্যানেল মেয়রের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন।

এক শোক বার্তায় তিনি বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাতি একজন বলিষ্ঠ নেতা ও অভিভাবককে হারালো ।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ দেশের কল্যাণে যেসব কাজ করে গেছেন তা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তিনি মোহাম্মদ নাসিমের রূহের মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট