১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২০
সিলেটের কোম্পানীগঞ্জে “আমরা নিরপেক্ষ নই-আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি” শ্লোগান নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকালে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পূর্ণাঙ্গ কমিটি ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি দৈনিক জাগ্রত সিলেটের সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রধান নির্বাচক শেখ মোর্শেদ এই কমিটির অনুমোদন দেন।
উপজেলা প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি জহির রায়হান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলামকে স্ব স্ব পদে বহাল রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রেসক্লাবের নির্বাচক এম হাবিবুল্লাহ্ জাবেদ।
পূর্ণাঙ্গ এ কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল ইসলাম, সহ-সভাপতি জাকির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম নোমান, কোষাধ্যক্ষ আপন মিয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহ আলম স্বাধীন, পাঠাগার বিষয়ক সম্পাদক আহসান হাবিব মাহিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, মোহাম্মদ সফাত উল্লাহ্, এনামুল হক, শাকিল ইসলাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D