১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, মে ২০, ২০২০
বাবু খোকন রঞ্জন দে : বিশ্ব বৈশ্বিক করোনা মহামারী মোকাবিলায় ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষদের’কে সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৩নং ওয়ার্ডের মধ্যে কালিবাড়ি ভোলাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ দুপুরে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি ও রপ্তানি কারক গ্রুপের নেতৃবৃন্দ গরীব অসহায় হতদরিদ্র কর্মহীন অসংখ্য মানুষদের মধ্যে নগদ অর্থ ৭০০ টাকা করে প্রদান করেন।
ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি ও রপ্তানি কারক গ্রুপের নেতৃবৃন্দ আজ কয়েকদিন যাবত অর্থাৎ গত ১৭ই মে থেকে শুরু করে আজও গরীব অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। এ পর্যন্ত ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি ও রপ্তানি কারক গ্রুপের নেতৃবৃন্দ প্রতি পরিবারকে ৭০০ টাকা করে মোট এক হাজার সাতশত পনের পরিবারের মধ্যে নগদ ১২ লক্ষ টাকা কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে নগদ বিতরণ করেন।
ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি ও রপ্তানি কারক গ্রুপের সভাপতি জনাব হাজী মোঃ সাহাব উদ্দিন ও সাধারন সম্পাদক জনাব মুজিবুর রহমান মিন্টু বলেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি ও রপ্তানি কারক গ্রুপ অতীতেও সাধারণ মানুষের পাশে ছিল, বর্তমানেও আছে, ইনশাআল্লাহ আগামীতে মানুষের কল্যাণে পাশে থাকবে। সকলের দোয়া ও ভালোবাসা কাম্য।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D