জাহাঙ্গীর কবির নানক সিসিইউতে

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

জাহাঙ্গীর কবির নানক সিসিইউতে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানককে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব জানান, সকাল ৯টার দিকে বুকে ব্যথা অনুভব করলে নানককে ১১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিপ্লব আরও জানান, চিকিৎসকরা পরীক্ষা করে তার হার্টে ব্লক পান। দ্রুত অপারেশন করে তার হার্টে একটি রিং পরানো হয়। এই মুহূর্তে তাকে সিসিইউতে রাখা হয়েছে।