২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯
গোলাম মাওলা রনি বা আ ন ম এহছানুল হক মিলন অথবা তরুণ কাউকে বিএনপির দায়িত্ব দেওয়ার কথা বলেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, এত দূরে বসে তোমার মায়ের (খালেদা জিয়া) মুক্তি ঘটাতে পারবে না। দুই বছর ওখানে একটা মাস্টার্স বা এমফিল করো। এখানে (দেশে) যারা রয়েছেন, তাদের কাউকে দায়িত্ব দাও।এখানে যারা আছেন- রনি, মিলন। এমন চৌকস, তাদের মতো আরও কিছু আছেন, তাদের দায়িত্ব দাও।
সোমবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার কোন পথে?’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাকর্মীদের জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনারা ওহি দিয়ে পরিচালিত হচ্ছেন। এটাই হলো এ জাতির দুর্ভাগ্য। আপনাদের ওহি আসে লন্ডন থেকে, স্কাইপের মাধ্যমে। আপনারা এটা ছাড়েন।
তিনি আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটির নেতাদের হাত পা নড়ে না। তারা দুই ঘণ্টা দাঁড়াতে পারেন না। এদের দিয়ে হবে না। আমাদের সময় শেষ হয়ে গেছে।
সেমিনারে আরও বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D