১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯
দেশের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : নাহিদ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি ও গণতন্ত্রের বিজয় উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীতে বিজয় মিছিল বের করা হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ৩ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হওয়া আনন্দ মিছিলে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় সদস্য সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমান। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, আওয়ামী লীগ সরকারে থাকলে দেশের অভ‚তপূর্ব উন্নয়ন হয়। বিগত তিন মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের কাছে উন্নয়ন দৃশ্যমান করেছে। এজন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ বিপুল ভোট ও নিরঙ্কুশ আসন দিয়ে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় পাঠিয়েছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি দেশের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান।
আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, মহানগর শ্রমিকলীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা তাঁতীলীগের আহŸায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব সুজন দেবনাথ, মহানগর তাঁতীলীগের আহবায়ক নোমান আহমদ, সদস্য সচিব শেখ আবুল হাসনাত বুলবুল সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D