১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯
সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু ও কোষাধ্যক্ষ কাউসার চৌধুরীসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল।
আওয়ামী লীগ : শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নির্বাচিত সাংবাদিক নেতাদের অভিনন্দন জানিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, সিলেট প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে সুষ্ঠু সাংবাদিকতা চর্চা আরো গতিশীল হবে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য, অগ্রগতি গণমাধ্যমে প্রকাশে সাংবাদিক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আওয়ামী লীগের দায়িত্বশীল এ দু’নেতা সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাড়াও প্রেসক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান ও সহ সভাপতি আব্দুল কাদের তাপাদার, সহ সাধারণ সম্পাদক আহমেদ সেলিম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবীর আহমদ, সদস্য পদে আশকার আমীন লস্কর রাব্বী, এম আহমদ আলী ও আব্দুর রাজ্জাকের প্রতিও অভিনন্দন জানান।
অপর বার্তায় কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন এফবিসিসিআই এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার শিপার আহমদ। তাদের নেতৃত্বে সিলেট প্রেসক্লাবের কার্যক্রম আরো গতিশীল হবে বলে উল্লেখ করেন তিনি।
বিএনপি : সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। রোববার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানান তারা।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী সহ নেতৃবৃন্দ- সিলেট প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ইকবাল সিদ্দিকী, সহ-সভাপতি এম এ হান্নান ও আব্দুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মু. রেনু, সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সদস্য আশকার আমিন লস্কর রাব্বি, এম আহমদ আলী ও আব্দুর রাজ্জাক কে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমরা বিশ্বাস করি আপনাদের সঠিক নেতৃত্বের মধ্যে দিয়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে। সমাজের সকল সকল কর্মকান্ডের চিত্র সঠিকভাবে উঠে আসবে। সাংবাদিকদের উপর হামলা-নির্যাতন নিপীড়নের প্রতিবাদ আরো জোরদার হবে।
সিলেট চেম্বার : সিলেট প্রেসক্লাবের ২০২০-২০২১ সাল মেয়াদের সভাপতি পদে জনাব ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক পদে জনাব আব্দুর রশিদ রেনু নির্বাচিত হওয়ায় তাদেরকে এবং নবনির্বাচিত কমিটির সকল সদস্যগণকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় চেম্বার নেতৃবৃন্দ বলেন, সিলেট প্রেসক্লাব সিলেটের সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠনের সদস্যগণ পাঠকগণের নিকট বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। চেম্বার নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন কমিটির কর্মদক্ষতায় সিলেট প্রেসক্লাবের কার্যক্রমে আরো গতিশীল আসবে। সেই সাথে সাংবাদিকদের কল্যাণে নতুন কমিটি আরো কার্যকরি ভূমিকা পালনে সক্ষম হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D