উপজেলা ও পৌর শাখায় সিলেট জেলা বিএনপির সংশোধিত সফরসূচী

প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

উপজেলা ও পৌর শাখায় সিলেট জেলা বিএনপির সংশোধিত সফরসূচী

২৭ ডিসেম্বর ২০১৯, শুক্রবার : সিলেট জেলা বিএনপির আওতাধীন ১৭টি সাংগঠনিক শাখার কমিটি গঠন নিয়ে জটিলতার অবসান হচ্ছে। জেলা বিএনপির প্রাথমিক তালিকাভুক্ত নেতাদের নাম দিয়ে গত ২০ ডিসেম্বর ঢাকায় দলের হাই কমান্ডের কাছে তালিকা প্রেরণ করা হয়েছে। দু’এক দিনের মধ্যে অনুমোদন হয়ে আসতে পারে বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির আহবায়কদের নাম। আর সে লক্ষ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপি নেতারা তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সফর শুরু করবেন কাল শনিবার থেকে।

সফর সূচীর মধ্যে রয়েছে, কাল শনিবার বিকেল ৩টায় দক্ষিণ সুরমা উপজেলা, একই দিন সন্ধ্যে সাড়ে ৫টায় সিলেট সদর উপজেলা বিএনপি নেতাদের নিয়ে জেলার নেতারা বর্ধিত সভা করবেন।

২৯ ডিসেম্বর বিকেল ৩টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা, ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, ৪ জানুয়ারি বিকেল ৩টায় জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, ৫ জানুয়ারি সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, একই দিন বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলা বিএনপি,  ৬ জানুয়ারি সকাল ১১টায় বালাগঞ্জ উপজেলা বিএনপি, একই দিন বিকেল ৩টায় ওসমানীনগর উপজেলা বিএনপি, বিকেল সাড়ে ৫টায় বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতাদের সাথে বর্ধিত সভা করবেন জেলা বিএনপি নেতারা। এছাড়া ৭ জানুয়ারি সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা, বিকেল ৩টায় কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি, ৮ জানুয়ারি সকাল ১১টায় বিয়ানীবাজার উপজেলা বিএনপি ও বিকেল ৩টায় বিয়ানীবাজার পৌর বিএনপির সাথে সভার তারিখ নির্ধারণ করেছেন জেলা বিএনপি নেতারা।

বৃহস্পতিবার সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট