১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯
২৭ ডিসেম্বর ২০১৯, শুক্রবার : আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সিলেটের আরো তিনজন স্থান পেয়েছেন। তারা হলেন-সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও ডাঃ মুশফিকুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তিনজনসহ মোট ৩২ জনের নাম ঘোষণা করেন।
শফিউল আলম চৌধুরী নাদেল ছাড়াও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের নাম ঘোষণা করা হয়। এই পদে গত ২১ ডিসেম্বর ৫ জনের নাম ঘোষণা করা হয়েছিল। তবে, এই পদে আরও একজনের নাম বাকি রয়েছে।

বদর উদ্দিন আহমদ কামরান ও ডাঃ মুশফিক আহমদ চৌধুরী
অন্যান্য পদে যাদের নাম ঘোষণা করা হলো, তারা হলেন-অর্থ সম্পাদক-ওয়াসিকা আয়শা খান, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-দফতর সম্পাদক সায়েম খান ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এছাড়া সম্পাদকমন্ডলীর মধ্যে মধ্যে শিল্প ও বাণিজ্য এবং ধর্ম সম্পাদকের পদ খালি আছে। কোষাধ্যক্ষ পদেও কারও নাম ঘোষণা করা হয়নি।
কামরান ও ডা: মুশফিক ছাড়াও সদস্য পদে যাদের নাম ঘোষণা করা হয়েছে, তারা বলেন, আবুল হাসনাত আব্দুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, খ. ম. জাহাঙ্গীর, নুরুল ইসলাম ঠাণ্ডু, দীপঙ্কর তালুকদার, আমিরুল আলম মিলন, আক্তার জাহান, অ্যাডভোকেট এ বিএম রিয়াজুল কবির কাউছার, মেরিনা জাহান কবিতা, পারভিন জামান কল্পনা, হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা খাতুন, সানজিদা খানম, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানি চিনু, মারুফা আক্তার পপি, উপধ্যক্ষ রেমন্ড আরেং ও গ্লোরিয়া সরকার ঝর্ণা। তবে, এখনও কার্যনির্বাহী সদস্যের তিনটি পদ শূন্য রয়েছে।
গত ২০ ও ২১ ডিসেম্বর দলের ২১তম জাতীয় সম্মেলনে ৪২ জনের নাম ঘোষণা করা হয়। বাকি ৩৯ পদের মধ্যে ৩২টি জনের নাম ঘোষণা হওয়ার পর আরও ৭ জনের নাম বাকি রয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, আগামী ৩ জানুয়ারী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলের কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D