বিএনপি নেতা ডাঃ শাহরিয়ার অসুস্থ : দোয়া কামনা

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

বিএনপি নেতা ডাঃ শাহরিয়ার অসুস্থ : দোয়া কামনা

নিজাম ইউ জায়গীরদার : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে চিকিৎসকদের বরাতে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, এই উন্নতি অব্যাহত থাকলে তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন।

দায়িত্বে থাকা চিকিৎসকের নির্দেশ হাসপাতালে চিকিৎসাধীন ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর সুচিকিৎসা নির্বিঘ্ন করতে সেখানে কেউ যেন ভিড় না করেন। তাই বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকী সবার প্রতি অনুরোধ জানিয়েছেন হাসপাতালে এসে যেন কেউ ভিড় না করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট