সুষ্ঠু হবে ঢাকার ভোট, কাদেরের প্রতিশ্রুতি

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

সুষ্ঠু হবে ঢাকার ভোট, কাদেরের প্রতিশ্রুতি

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা-২০১৯ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

এ সময় ঢাকা সিটি নির্বাচনে বিএনপিকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ঢাকা সিটি নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হবে। গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই করতে চান। সিটি করপোরেশন নির্বাচনে কেউ হেরে গেলে আকাশ ভেঙে পড়বে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা সুন্দর একটা ইলেকশন দিতে চাই। আমরা ইলেকশন কমিশনকে নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ভূমিকা পালনে সর্বাত্মক সহযোগিতা করব।