৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়ন ফরমের দাম রাখা হচ্ছে ২৫ হাজার টাকা।
বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা উত্তরের মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়ে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন ওসমানী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী। আর দক্ষিণের মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বঙ্গবন্ধু একাডেমির সভাপতি মো. নাজমুল হক।
এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার পক্ষে মনোনয়ন ফরম তুলে দেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী আবদুল আওয়াল শামীম, জিএম মাসুদুল হাসান এবং মো. আলাউদ্দিন।
বুধবার থেকে শুরু করে বৃহস্পতিবার ও শুক্রবার (২৫-২৬-২৭ ডিসেম্বর) মোট তিন দিন বিকাল পাঁচটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ করবে দলটি। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের জমা দিতে হবে।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D