১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯
আকাশ উৎসবের দ্বিতীয় সপ্তাহের প্রথম পুরস্কার ঢাকা-কলকাতা-ঢাকা ভ্রমণের দুইটি এয়ার টিকেট পেয়েছেন সিলেটের নাজমুল হুদা তালুকদার। নতুন আকাশ ডিটিএইচ সংযোগ কিনে এ পুরস্কার পান তিনি।
বৃহস্পতিবার সিলেটের আকাশ ডিস্ট্রিবিউটর পয়েন্টে এ পুরস্কার হস্তান্তর করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় টেলিভিশনসহ নানা ধরণের মোট ২৫০টি পুরস্কার জিতে নিয়েছেন নতুন আকাশ ডিটিএইচ গ্রাহকরা। এর আগে গত ১৪ নভেম্বর প্রথম সপ্তাহের বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করে বেক্সিমকো কমিউনিকেশন্স।
চলতি নভেম্বরের ১ তারিখ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত নতুন আকাশ সংযোগ কিনেছেন এমন গ্রাহকদের জন্য এ আকাশ উৎসব ক্যাম্পেইন চালু করে দেশের প্রথম ও একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ ডিটিএইচ। উৎসবে অংশ নেয়া প্রতি সপ্তাহের ২৫০ জন করে চার সপ্তাহের মোট এক হাজার গ্রাহক কুইজ প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার পাবেন। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য গ্রান্ড কুইজের প্রথম তিন বিজয়ী যথাক্রমে মিশর, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে দম্পতি ভ্রমণের সুযোগ পাবেন।
উৎসবে অংশগ্রহণের শর্ত হলো- নভেম্বর মাসে যারা নতুন আকাশ ডিটিএইচের সংযোগ নেয়ার পর সংযোগটি সক্রিয় এবং সর্বনি¤œ ৩৯৯ টাকা রিচার্জ করবেন তারা এই কুইজে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতি সপ্তাহের সঠিক উত্তরদাতাদের মধ্যে প্রথম ২৫০ জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে। যিনি যত দ্রুত প্রশ্নের উত্তর দেবেন তিনি তত বেশি এগিয়ে থাকা বিজয়ী হিসেবে বিবেচিত হবেন।
সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতার প্রথম থেকে ষষ্ঠ পুরস্কারগুলো হলো- যথাক্রমে ঢাকা-কলকাতা-ঢাকা কাপল এয়ার টিকেট, স্যামসাং ৫৫ ইঞ্চি টিভি, স্যামসাং ৪৩ ইঞ্চি টিভি, ওয়ালটন ৪৩ ইঞ্চি টিভি, স্যামসাং ৩২ ইঞ্চি টিভি এবং ওয়ালটন ৩২ ইঞ্চি টিভি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D