১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯
খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা করেছে সিলেট জেলা পুলিশ।
রোববার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
জেলা বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান খানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কানাইঘাট থানাধীন লোভাছড়া ইউনিয়নের চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইমাম মোহাম্মদ শাদিদ, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম, জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট থানাধীন বিভিন্ন চার্চের নেতৃবৃন্দ ও অফিসার ইনচার্জগণ।
মতবিনিময় সভায় সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম খ্রিস্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন-২০১৯ উদ্যাপন নির্বিঘ্ন করতে আইন শৃংখলা সংক্রান্ত বিষয়ে আগত চার্চ নেতৃবৃন্দের মতামত গ্রহণ করেন।
সভায় পুলিশ সুপার জানান, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সর্তক রয়েছে। শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে।
এছাড়া সিলেট জেলাধীন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় সর্তক থাকার নির্দেশ প্রদান করেন।
সভায় পুলিশ সুপার বড়দিনের প্রার্থনায় কোন বিদেশী অতিথি যোগদান করলে তার নিরাপত্তায় থানার অফিসার ইনচার্জকে আগাম তথ্য প্রদানের অনুরোধ করেন। তিনি আরও বলেন, বড়দিন উদযাপনে সিলেট জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে বদ্ধপরিকর।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D