১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯
সিলেটের গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ভোরে উপজেলার বঙ্গবীর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার মনুরপাড় গ্রামের সিদ্দেক আলীর ছেলে মাসুক (২৮), গোয়াইনঘাট উপজেলার পাতলীকোনা খালপাড় এলাকার আব্দুল মতিনের ছেলে দিলোয়ার হোসেন (২৯), লামনী এলাকার ফয়জুর রহমানের ছেলে আব্দুল মালিক (২৩)।
শনিবার ভোরে থানার এসআই আতিকুজ্জামান জুনেল ও এএসআই মো. সুফিয়ান মিয়া সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবীর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১০০পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের নির্দেশনায় ফন্সিডিলসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D