১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির উপদেষ্টা পরিষদের ৪০ সদস্যের নাম ঘোষণা করা হয়।
এর মধ্যে স্থান পেয়েছেন সিলেটের তিন প্রবীণ নেতা। এর মধ্যে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবীদ সৈয়দ আবু নছর এডভোকেট এবং গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী ইনাম আহমদ চৌধুরী।
এর মধ্যে আবুল মাল আবদুল মুহিত আগেও উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। সৈয়দ আবু নছর এডভোকেট নতুন করে উপদেষ্টা পরিষদে জায়গা করে নিয়েছেন। এর আগে তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ছিলেন। আর ইনাম আহমদ চৌধুরী সম্প্রতি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছিলেন। নতুন কমিটিতেও তিনি স্বপদে বহাল রয়েছেন।
উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন- ডা. এস এ মালেক, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, অ্যাডভোকেট মো. রহমত আলী, এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার শফিক আহমেদ, সতীশ চন্দ্র রায়, অধ্যাপক ড. আব্দুল খালেক, অধ্যাপক ডা. রুহুল হক, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, কাজী আকরাম উদ্দীন, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অধ্যাপক ড. অনুপম সেন, অধ্যাপক ড. হামিদা বানু, অধ্যাপক ড. মো. হোসেন মনসুর, অধ্যাপিকা সুলতানা শফি, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, গোলাম মওলা নকশাবন্দি, ড. মির্জা এমএ জলিল, ড. প্রণব কুমার বড়ুয়া, মে. জে. (অব.) আব্দুল হাফিজ মল্লিক, অধ্যাপক ড. সাইদুর রহমান খান, ড. গওহর রিজভী, মো. রাশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, মকবুল হোসেন, মোজাফফর হোসেন পল্টু, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, মুকুল বোস, সালমান এফ রহমান, আতাউর রহমান ও জয়নাল হাজারী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D