৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯
আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের এবারের কাউন্সিলে জাতির জন্য কোনো দিকনির্দেশনা ছিল না। শুধু ব্যক্তিবন্দনা ছিল। জাতি এ কাউন্সিলে হতাশ হয়েছে।
নয়াপল্টনে আজ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের সভাপতি সদ্যপ্রয়াত মুরাদ কবিরের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান ছিল। এতে মির্জা ফখরুলসহ বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে বিএনপির মহাসচিব আরও বলেন, দেশ গণতন্ত্রের সংকটে রয়েছে। সবার প্রত্যাশা ছিল, এখান (কাউন্সিল) থেকে হয়ত গণতন্ত্রে উত্তরণের কোনো পথ বেরিয়ে আসবে। কিন্তু জাতি হতাশ হয়েছে। এরকম কোনো দিকনির্দেশনা আসেনি। এ কাউন্সিলে গণতান্ত্রিক ব্যবস্থা উপেক্ষা করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D