৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান প্রধানমন্ত্রী। তারপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা করেন দলটির সভাপতি শেখ হাসিনা। সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
এবারের সম্মেলনে সারা দেশ থেকে সাড়ে সাত হাজার কাউন্সিলর ও ১৫ হাজার ডেলিগেটসহ প্রায় ৫০ হাজার নেতাকর্মী উপস্থিত রয়েছেন। সম্মেলনের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন দুই হাজার স্বেচ্ছাসেবী। সম্মেলনে বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ বছর কোনো বিদেশি অতিথিকে আমন্ত্রণ না জানালেও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্মেলনের প্রথম দিন শেষে আগামীকাল শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। সেখানেই ঘোষণা করা হবে নতুন নেতৃত্ব গ্রহণকারীদের নাম।
প্রসঙ্গত, আওয়ামী লীগের ২০তম সম্মেলন ২০১৬ সালের ২২-২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। এতে শেখ হাসিনা অষ্টমবারের মতো সভাপতি এবং ওবায়দুল কাদের প্রথমাবের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D