বড়দিনে সার্বিক নিরাপত্তা দেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯

বড়দিনে সার্বিক নিরাপত্তা দেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ

খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিনে সার্বিক নিরাপত্তা দেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নগর পুলিশের আওতাধীন সবকটি গির্জায় থাকবে কড়া নিরাপত্তা, থাকবে নজরদারী। সবমিলিয়ে বড়দিন উদযাপনের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী সদা তৎপর থাকবে।

বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভায় এ কথা উপ-পুলিশ কমিশনার (পিওএম) কামরুল আমীন। এসএমপি’র সদর দপ্তরের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট নগর এলাকায় ১০টি গীর্জায় বড়দিনের অনুষ্ঠান আয়োজন করা হবে বলেও সভায় জানানো হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন গীর্জা ও চার্চের প্রতিনিধিবৃন্দ তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেন। তাছাড়া বিভিন্ন সরকারী দপ্তর- সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন এর প্রতিনিধি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতনিধিগণ শুভ বড় দিন উপলক্ষে তাদের ফোকাল পয়েন্ট’র নাম ঘোষণা করেন এবং যে কোন প্রয়োজনে সহযোগিতার আশ্বাসও দেন।

উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- উপ-কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ- কমিশনার (উত্তর-অপরাধ) বিভূতি ভূষণ বানার্জী, অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি) সুজ্ঞান চাকমা, ওসমানী মেডিকেল কলেজ এর প্রতিনিধি ডা: জলিল কায়সার খোকন, অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, অতিঃ উপ-কমিশনার (ডিবি) সুদীপ দাস, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বকুল চন্দ্র চক্রবর্তী, সিলেট সিটি কর্পোরেশন এর নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আলম, ফায়ার সার্ভিস এর আবু খায়ের মামুন, সিভিল সার্জন এর ¯িœগ্ধেন্দু সরকার, সিলেট ইম্মানুয়েল জ্যাঃ চার্চের মাস্টার সূর্য্য ত্রিপুরা, এজি চার্চের আভা বাড়ৈ, লাক্কাতুরা চার্চের গডেন বিশ^াস, লাক্কাতুরা প্রেস বিটারিয়ান চার্চের মিঃ বিধান বিশ^াস, খাদিম মিশন কাথলিক চার্চের জর্জ ত্রিপুরা, খাদিম নগর চার্চের মি: অরুন নাহার বিভিন্ন থানার সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জগন সহ বিভিন্ন চার্চের প্রতিনিধিবৃন্দ ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট