কবির মুরাদ স্মরণে সিলেটে জিয়া পরিষদের মিলাদ মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯

কবির মুরাদ স্মরণে সিলেটে জিয়া পরিষদের মিলাদ মাহফিল সম্পন্ন

১৯ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার : সদ্য প্রয়াত কেন্দ্রীয় জিয়া পরিষদের চেয়ারম্যান, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি কবির মুরাদের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিলেট জেলা ও মহানগর জিয়া পরিষদের উদ্যোগে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী আশফাক আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া চেয়ারম্যান, সৈয়দ মোতাহির আলী চেয়ারম্যান, মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ময়নুল হক, সিলেট মহানগর জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন জায়গীরদার, জিয়া পরিষদ নেতা আব্দুল মালেক, ফরিদ উদ্দিন, আলমগীর কবির মুন্না, আব্দুল খালিক, সাহেদ আহমদ, আব্দুল মজিদ, আব্দুর রকিব মুস্তাক, রকিব উদ্দিন, আব্দুল মুকিত সুমেল, হাবিবুর রহমান হাবিব, জহুরুল ইসলাম রাসেল, শওকত আলী, আব্দুস সালাম, আজহার চৌধুরী, আব্দুস সাহিদ, আমির হোসেন, এহসান রেজা, গিয়াস উদ্দিন, জুনেদ আহমদ, আব্দুর রহিম, সমছু উদ্দিন, সিরাজ ইসলাম, আব্দুর রহিম, আব্দুল মন্নান প্রমুখ।

কবির মুরাদের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সদরুল আলম চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট