১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯
প্রফেসর ও কার্টুনিস্ট রফিকুন নবী বলেছেন, ‘শিশুদের মানসিক বিকাশে কেবল পাঠ্যবইয়ে ডুবিয়ে রাখলে চলবে না, বরং তাদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি কিছু কিছু পড়াশোনা করালেই মঙ্গল। এতে তাদের মানসিক বিকাশে সুবিধা হয়।
মঙ্গলবার সিলেটের প্রথম আইপিসি স্কুল (ইংরেজি মাধ্যম) কিডস ক্যাম্পাসের গ্রাজুয়েশন ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত কিডস ক্যাম্পাসের প্রথম বিদায়দের গ্রাজুয়েশন ডে অনুষ্ঠানে তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, ‘বাসায় কেউ বাচ্চাদের বকাঝকা করবেন না। তাদের উপর কোন কিছু চাপিয়ে দিবেন না। এতে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।
‘তাদেরকে আদর দিবেন, তারা যা চায় তার প্রাধান্য দিবেন তাহলেই দেখবেন আপনার শিশু নিশ্চিত আগামীতে একটি সুন্দর মানুষ হয়ে উঠবে’- বলে যোগ করেন তিনি।
এর আগে বিকাল সাড়ে ৩ টায় কিডস ক্যাম্পাসের শিশুদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন দৈনিক উত্তর পূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, প্রফেসর মিজানুর রহমান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কিডস ক্যাম্পাসের ম্যানেজিং ডিরেক্টর মির্জা তারেক আহমদ বেগ, নর্থ ইস্ট এডুকেশন গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াওদুদ তাপাদার, কিডস ক্যাম্পাসের প্রিন্সিপাল নিব্রাস মাইসা তাইফুর। এসময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন ও নুরুল ইসলাম।
গ্রাজুয়েশন ডে উপলক্ষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে একটি করে স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে শিক্ষার্থীদের পরিবেশনায় গান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D