গোটাটিকর এলাকা থেকে ইয়াবা’সহ মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

গোটাটিকর এলাকা থেকে ইয়াবা’সহ মাদক বিক্রেতা আটক

দক্ষিণ সুরমার গোটাটিকর থেকে ১০২পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন (৩০) নামের ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়।

মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, আটক ইসমাইল থানার কুচাইপূর্বপাড়ার আকদ্দছ আলী ওরফে লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মোগলাবাজার এবং কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও আইন-শৃঙ্খলা বিঘœনকারী অপরাধ আইনে দুটি মামলা রয়েছে।’

ইয়াবা উদ্ধারের ঘটনায় মোগলাবাজার থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট