সম্মেলনের ৩৫ দিন পর নতুন কমিটি পেল গোলাপগঞ্জ আ,লীগ

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

সম্মেলনের ৩৫ দিন পর নতুন কমিটি পেল গোলাপগঞ্জ আ,লীগ

সম্মেলনের ৩৫ দিন পর এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীকে সভাপতি ও রফিক আহমদকে সাধারণ সম্পাদক করে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইকবাল চৌধুরী ও রফিক আহমদ এর আগেও দলের গোলাপগঞ্জ শাখার সভাপতি-সম্পাদকের দায়িত্ব পালন করেন।
গত ১৩ নভেম্বর গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। দু’পক্ষের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওই দিন নতুন কমিটির নাম ঘোষণা করা হয়নি। এ নিয়ে সড়ক অবরোধের ঘটনাও ঘটে। অবশেষে মঙ্গলবার সিলেটের গুরুত্বপূর্ণ এ উপজেলা ইউনিটের সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট