১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯
বিস্ফোরক আইনে পুলিশের দায়ের করা মামলায় সিলেটে বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৩০ নেতাকর্মী উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।
বুধবার হাই কোর্টের বিচারপতি ওবায়দুল হক ও জহিরুল হকের আদালতে জামিন আবেদন করলে আদালত তাদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল।
জামিন পাওয়া নেতাকর্মীরা হলেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপি নেতা আবুল কাহের চৌধুরী শামীম, আলী আহমদ, কাইয়ুম চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মিফতাহ সিদ্দিকী, এমরান আহমদ চৌধুরী, নজিবুর রহমান নজিব, নুরুল আলম সিদ্দিকী খালেদ,আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুশ কাশেম, শামীম আহমদ, সাইদুর রহমান ভুদুরি, আলতাফ হোসেন সুমন, সুদিপ জ্যোতি এষ, আফসর খান, ওলি চৌধুরী ,ফজলে রাব্বী আহসান, লিটন আহমদ, আশরাফ উদ্দিন রুবেল, ফাহিম রহমান মৌসুম, আশরাফ হোসেন টিটু, নুরুল ইসলাম লোকমান, জাহেদ আহমদসহ ৩০ জন।
গত ১২ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের আবেদন আপিল বিভাগে খারিজের প্রতিবাদে নগরে মিছিল বের করা হয়। এসময় সুরমা মার্কেট এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনার রাতেই ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ৫৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন কোতোয়ালি মডেল থানার এসআই অঞ্জন কুমার দাস।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D