১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯
নিজাম ইউ জায়গীরদার : নানা আয়োজনে সারা দেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। দিবসটি উপলক্ষে সোমবার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, দোয়া মাহফিল’সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে।
ভোরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এবারের বিজয় দিবসে ‘নির্বাসিত গণতন্ত্র’ ফিরিয়ে আনতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছে দলটির নেতাকর্মীরা।
সকালে যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, সধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান’সহ নেতাকর্মীকে নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এ সময় নেতাকর্মীরা বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, লও লও লও সালাম, জিয়া তুমি লও সালাম’ বিভিন্ন স্লোগান দেয়। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে মাজার প্রাঙ্গণে যেন তিল ধারণের ঠাঁই ছিল না।
সকালের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ জিয়ার সমাধি স্থল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D