১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯
১৫ ডিসেম্বর ২০১৯, রোববার : সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৩১২ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। আটককৃতরা হলো- বিশ্বনাথ উপজেলার সৈয়দপুর সদরগাঁও এলাকার নুরুল ইসলামের ছেলে মনির হোসেন (২৬) ও জকিগঞ্জ উপজেলার গড়ের গ্রামের আব্দুল খালিকের ছেলে আল আমিন (২৫)।
শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে দক্ষিন সুরমা উপজেলার বদিকোনা এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মনিরুজ্জামান। তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D