১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান কবির মুরাদের মৃত্যুতে জিয়া পরিষদ সিলেট জেলার সভাপতি প্রকৌশলী আশফাক আহমদ, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, মহানগর শাখার সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হক ও সাধারন সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

