১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯
১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার : সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি, দেশনায়ক তারেক রহমানের ফরমায়েসী সাজা বাতিল ও মিথ্যা মামলা সমুহ প্রত্যাহার এবং সিলেটে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা। একই সাথে নেতৃবৃন্দ ষড়যন্ত্রমুলক মামলায় আটক কারান্তরীণ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।
শুক্রবার এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে বৃহস্পতিবার নগরীতে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন। কোন উস্কানী ছাড়াই পুলিশ শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে নিরীহ নেতাকর্মীদের আহত করে এবং তিন জন ছাত্রদল নেতাকে আটক করে। কিন্তু এই ঘটনায় সিলেট বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ ও মাহবুবুল হক চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান সহ ৩৮ জনের নাম উল্লেখ করে ৫৮ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি বানোয়াট মিথ্যা মামলা দায়ের করেছে। এমন বানোয়াট মামলার ঘটনায় সিলেটবাসী বিস্মিত হয়েছে।
পুলিশ শান্তিপূর্ণ মিছিলে হামলা করে নেতাকর্মীদের আহত করেছে, মিছিল থেকে তিন জনকে আটকও করেছে। আবার নির্যাতীত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের প্রমাণ করে পুলিশ সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে বিরোধী নেতাকর্মীদের দমন পীড়নে মেতে উঠেছে। হামলা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে বিএনপি নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D