সদর উপজেলায় ইউনাইটেড স্পোর্টস এসোসিয়েশন’র আত্মপ্রকাশ

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

সদর উপজেলায় ইউনাইটেড স্পোর্টস এসোসিয়েশন’র আত্মপ্রকাশ

আব্দুল মালেক : সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের বৃহত্তর উমাইরগাঁও গ্রামে ঐক্য, ক্রীড়া ও শক্তি স্লোগান নিয়ে ইউনাইটেড স্পোর্টস এসোসিয়েশন (ইউএসএ)-এর আত্মপ্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে সম্পন্ন হয়েছে। কেক কাটার মাধ্যমে সংগঠনের শুভ উদ্বোধন করা হয়। আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট উমাইরগাঁও ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে উমাইরগাঁও উত্তরপাড়া এবং রানার্স আপ হয় উমাইরগাঁও পূর্বপাড়া। প্রীতি ফুটবল খেলায় চ্যাম্পিয়ান হয় উমাইরগাঁও জাঙ্গালীপৌদ এবং রানার্স আপ হয় উমাইরগাঁও উত্তরপাড়া।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী ও সমাজ সেবক জাহান উদ্দিন, আব্দুল কাদির, নজরুল ইসলাম, আছদ্দর আলী, ইসলাম উদ্দিন, শাহাব উদ্দিন, ইকবাল হোসেন প্রমুখ।

ইউনাইটেড স্পোর্টস অ্যাসোসিয়েশন-এর পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম আখলাকুল আম্বিয়া তুহিন, মাহফুজ আহমদ, মিসবাহ উদ্দিন, লিটন চন্দ, ফখরুল ইসলাম, রায়হান আহমদ ফয়সাল, সাইফ উদ্দিন, মোফাজ্জল মিলাদ, জুনেদ আহমদ কামরান, কামিল আহমদ, রুহুল আমিন, হোসাইন আহমদ মিফতা, সিদ্দিকুর রহমান মোশাহিদ ও জামিল আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট