১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯
প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম এবং নতুন প্রজন্মের উদীয়মান রাজনীতিবিদ এ্যাডভোকেট শামীম আহমদ বাংলাদেশ আওয়ামী লীগ, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা শাখার সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট জেলা হোটেল-রেস্তোরা মালিক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ আব্দুল মালিক লস্কর অভিনন্দন জানিয়েছেন। গত শুক্রবার এক যুক্ত বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় প্রত্যাশা ব্যক্ত করে বলা হয়, নবনির্বাচিত সুযোগ্য সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের দক্ষ সাংগঠনিক কর্ম তৎপরতার মাধ্যমে দলকে জনগণের কল্যাণে আরো নিবেদিত করতে ইতিবাচক ভূমিকা রাখবেন। একইভাবে আমাদের এলাকার অবকাঠামোগত উন্নয়নসহ সামগ্রিক উন্নয়নে তাঁরা যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমরা আশাবাদি। রেস্তোরা মালিক নেতৃবৃন্দ নবনির্বাচিত আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন।
অপর এক অভিনন্দন বার্তায় হোটেল-রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সহ-সাধারণ সম্পাদক, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি গোলাম হাদী ছয়ফুল বিনা প্রতিদ্বন্ধিতায় সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকেও অভিনন্দন জানান। বিবৃতিতে গোলাম হাদী ছয়ফুলের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করা হয়।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D