১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব বলেছেন, দেশ ও জাতির চরম ক্রান্তিকাল চলছে। ক্ষমতাসীন গোষ্ঠী তাদের শাসন পাকাপোক্ত করতে জনগণের প্রতি জুলুম চালাচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দেশে আইনের শাসন বলে কিছু নেই। সর্বত্র চলছে খুন, হত্যা,ধর্ষন, শিশু ধর্ষন ও লুটপাটের মহোৎসব। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশে কোন সরকার নেই। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বাধাগ্রস্থ করতেই খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মৎস্যজীবী দলসহ সর্বস্তরের জিয়ার সৈনিকদেরকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।
তিনি শনিবার সিলেট জেলা মৎস্যজীবী দল আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মৎস্যজীবী দলের সিলেট বিভাগীয় আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জাকির হোসেন খানের সভাপতিত্বে এবং বিভাগীয় সদস্য সচিব ও কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন নাজিমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। প্রধান বক্তার বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুর রহিম।
মৎস্যজীবী দল নেতা হাফেজ মাজেদ আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত, নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্টিত কর্মিসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা মৎস্যজীবী দল নেতা মালেক আহমদ মেম্বার ও ইসলাম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্যজীবী দল নেতা মানিক মিয়া, এনাম আহমদ মেম্বার, মো: পারভেজ আহমদ, আফতাব উদ্দিন, আবুল কালাম, খয়রুল হক ছোটন, দিলোয়ার হোসেন, আব্দুল মন্নান ও এডভোকেট বদর প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D