৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯
সরকারের সময় ফুরিয়ে এসেছে। ইডেনে ঘণ্টা বাজিয়ে খেলা উদ্বোধন করেছেন, তাদেরও ঘণ্টা বাজছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কৃষিবিদ জাবেদ ইকবাল স্মরণে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে বলে জানিয়ে তিনি বলেন, ক্ষমতাসীনরা বিএনপি জুজুতে ভুগছে।
এ সময় দল-মত নির্বিশেষে সবাইকে সরকার পতন আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। হলি আটিজান মামলার রায় প্রসঙ্গে বিএনপির প্রতিক্রিয়া নেই- আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্য সঠিক নয় বলেও দাবি করেন ফখরুল। তিনি বলেন, কথা বলার অধিকার ও গণতন্ত্রের বিকাশ না ঘটলে জঙ্গিবাদের আবির্ভাব হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D