৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতের ওপর চাপ দিতেই বিএনপি আদালত প্রাঙ্গণে সহিংসতা করেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে মৎস্যজীবী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের নেতাকর্মীরা গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। সে সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ প্রসঙ্গে টেনে সেতুমন্ত্রী এ কথা বলেন।
এ সময় বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেওয়া হবে হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয় সরকারকে হটাতে ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের সহযোগী সংগঠনের নতুন নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে সংগঠন থেকে বাদ দেওয়া হবে। এছাড়া প্রকৃত মৎস্যজীবীরা এই সংগঠনে না আসলে সংগঠন টিকবে না বলেও জানান তিনি।
সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক সংগঠন মৎস্যজীবী লীগের সভাপতি মো. সাইফুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ আজগর লস্কর নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D